Wednesday, February 4, 2026
Google search engine
Homeরাজনীতিসোনারগাঁয়ে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীদের নৌকা প্রতিকে মনোনয়নপত্র জমা

সোনারগাঁয়ে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীদের নৌকা প্রতিকে মনোনয়নপত্র জমা

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ– আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁ উপজেলায় ৮টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান প্রার্থীরা।

গতকাল সোমবার দুপুরে পরিচিতি সভা ও দোয়া মাহফিল শেষে বিপুল পরিমাণ নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন চেয়ারম্যান প্রার্থীরা। 

আওয়ামী লীগ থেকে নৌকা প্রতিকে মনোনয়ন জমা দেয়ার প্রার্থীরা হলেনঃ পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  জাহিদ হাসান জিন্নাহ,সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা,বারদী ইউনিয়নের লায়ন বাবুল ভুইয়া,নোয়াগাঁও ইউনিয়নে আব্দুর বাতেন মিয়া ও জামপুর ইউনিয়নের নৌকা প্রতিক প্রার্থী হুমায়ুন কবির ভুইয়া।

মনোনয়নপত্র জমা কালে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত শহীদ বাদল, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড, সামসুল ইসলাম ভুইয়া,জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ডাক্তার আবু জাফর চৌধুরী বিরু, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও আহবায়ক কমিটির সদস্য মাহমুদা আক্তার ফেন্সি, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট নুরজাহান বেগম প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments