Wednesday, February 4, 2026
Google search engine
Homeসোনারগাঁওসোনারগাঁয়ে জাতীয় যুব দিবস-২০২১ উদযাপন, চেক ও সনদ বিতরণ

সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস-২০২১ উদযাপন, চেক ও সনদ বিতরণ

আজকের সংবাদ ডেস্কঃ” দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়। 

দিবসটি উপলক্ষে সোমবার(পহেলা নভেম্বর) সকালে উপজেলা হলরুমে আলোচনা সভা,সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ,অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স এবং সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম।

যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসুনুল হাবীব এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি। 

এসময় আরও উপস্থিতি ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আঃ জব্বার, সমাজ সেবা কর্মকর্তা সাকিবা সুলতানা,সমবায় কর্মকর্তা আনিসা খাতুন,নারী নেতৃি আলেয়া আক্তার প্রমুখ।

আলোচনা শেষে যুবকের মাঝে যুব ঋণের চেক ও যুব প্রশিক্ষণের সার্টিফিকেট প্রদান করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments