Thursday, February 5, 2026
Google search engine
Homeরাজনীতিপিরোজপুর ইউপি মেম্বার পদে জাহাঙ্গীর মেম্বারের মনোনয়ন দাখিল

পিরোজপুর ইউপি মেম্বার পদে জাহাঙ্গীর মেম্বারের মনোনয়ন দাখিল

আজকের সংবাদ ডেস্কঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসন্ন পিরোজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ২ নং ওয়ার্ডে মেম্বার পদ প্রার্থী ও বর্তমান জনপ্রিয় পিরোজপুর ইউপি সদস্য নিঃস্বার্থ সমাজকর্মী,জনদরদী, গরীবের বন্ধু জাহাঙ্গীর হোসেন  মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার(২৫অক্টোবর)সকালে সোনারগাঁ উপজেলা নির্বাচন অফিস গিয়ে তিনি এ মনোনয়নপত্র দাখিল করেন। 

এ সময় জাহাঙ্গীর আলম বলেন,আসন্ন ইউপি নির্বাচনে ২নং ওয়ার্ডে সদস্য পদে এলাকাবাসীর অতীতেও সমর্থন পেয়ে সদস্য নির্বাচিত হয়েছি এবং আসন্ন নির্বাচনেও পূর্ণ সমর্থনে ইনশাআল্লাহ আবারও নির্বাচিত হবো। আমি আশাবাদী ২ নং ওয়ার্ড বাসী আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে আবারও কাজ করার সুযোগ করে দিবেন।এসময় তিনি তার নির্বাচনী সালাম প্রদান করে সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন,পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ ২নং ওয়ার্ড সভাপতি সাবেক মেম্বার সহিদ,সাবেক মেম্বার মনির, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ডাঃ সুধীর,তাহের আলী,রহমতুল্লাহ,কুদ্দুস,আক্কাস,হারুন,মতি,লাল চান,আজিজ,আলীনুর,মাহাবুল প্রমুখ। 

এসময় বিপুল সংখ্যক সর্মথক তার মনোনয়ন নিয়ে আনন্দ উল্লাস করতে দেখা যায়। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments