Wednesday, February 4, 2026
Google search engine
Homeরাজনীতিআসন্ন সনমান্দী ইউনিয়ন ৭/৮/৯নং ওয়ার্ডের সংরক্ষিত মেম্বার পদপ্রার্থী শাহীনা আক্তার জনপ্রিয়তার শীর্ষে

আসন্ন সনমান্দী ইউনিয়ন ৭/৮/৯নং ওয়ার্ডের সংরক্ষিত মেম্বার পদপ্রার্থী শাহীনা আক্তার জনপ্রিয়তার শীর্ষে


আসন্ন সনমান্দী ইউনিয়ন ৭/৮/৯নং ওয়ার্ডের সংরক্ষিত মেম্বার পদপ্রার্থী শাহীনা আক্তার জনপ্রিয়তার শীর্ষে


সোনারগাঁ প্রতিনিধি :- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের ৭/৮/৯নং ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বর্তমান জনপ্রিয় মেম্বার শাহীনা আক্তার। 

জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে অল্প সময়ে সু-পরিচিতি লাভ করেছেন এবং একজন উদীয়মান মহিলা রাজনীতিবিদ হিসেবে। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়।

সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষের।  মহামারী করােনা ভাইরাসে ছিলেন সাধারণ মানুষের সাথে। করােনার এই মহা দুর্যোগেও তিনি শুরু থেকে তিনি তার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযােগিতা করে গেছেন। তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান।

স্থানীয়রা বলেন তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে সমাজ সেবী শাহীনা আক্তার কে মহিলা মেম্বার হিসেবে দেখতে চাই।

বর্তমান ইউপি সদস্য ও আসন্ন ইউপি মেম্বার পদপ্রার্থী শাহীনা আক্তার বলেন, আমাকে যদি জনগণ তাদের সেবা করার সুযােগ দেয়, তাহলে আমি সনমান্দী ইউনিয়নের  ৭/৮/৯নং ওয়ার্ডকে একটি রােল মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিবাে এলাকাবাসীকে। আমার স্বপ্ন এলাকাবাসীর সেবা করা ও সুখে দুঃখে পাশে থাকা।

শাহীনা আক্তার আরো জানান আমি আপনাদের এলাকার সন্তান। আমি আপনাদের সুখ ও দুঃখের সাথী হয়ে থাকতে চাই। এবং আপনাদের সমর্থন চাই। ইউনিয়ন পরিষদে আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই।

ওয়ার্ডের বিভিন্ন সমাজ উন্নয়ন জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। আপনাদের সবার ভালেবাসা ও সমর্থনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন, লেখাপড়া ও খেলাধুলার মান আরো সমৃদ্ধ করতে কাজ করে যেতে চাই। এজন্য আপনাদের সবার দোয়া ভালোবাসা সমর্থন প্রত্যাশা  কামনা করি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments