Tuesday, February 3, 2026
Google search engine
Homeরাজনীতিসােনারগাঁ উপজেলা উপনির্বাচনে শামসুল ইসলাম ভূঁইয়াকে বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি

সােনারগাঁ উপজেলা উপনির্বাচনে শামসুল ইসলাম ভূঁইয়াকে বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি


আজকের সংবাদ ডেস্কঃ- নারায়ণগঞ্জের সােনারগাঁ উপজেলা পরিষদের উপনির্বাচনে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এড. শামসুল ইসলাম ভূঁইয়াকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সোমবার(২০ সেপ্টেম্বর) সকালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মােহাম্মদ মতিউর রহমানের চিঠি পেয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম ওই বিজ্ঞপ্তি জারি করেন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম বলেন,এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া একক প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে হয়েছে। গত ২২ জুলাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মােশারফ হােসেনের মৃত্যু হলে পদটি শূন্য হয় । পরে ২ সেপ্টেম্বর উপনির্বাচনের তফসিল ঘােষণা করে নির্বাচন কমিশন। আগামী ৭ অক্টোম্বর ভােট হওয়ার কথা ছিল।

যদিও এই উপনির্বাচনে মনােনয়নপত্র সংগ্রহ করে ছিলেন পাঁচজন। কিন্তু মনােনয়নপত্র জমার শেষ দিন গত ১৩ ই সেপ্টেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী শামসুল ইসলাম ভূঁইয়া ছাড়া আর কেউ মনােনয়নপত্র জমা দেননি।

ফলে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনােনীত প্রার্থী এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া ছিলেন। তার আগে মনােনয়ন বৈধ ঘােষণা করা হয়েছে। যেহেতু একজন প্রার্থী, তাই আর মার্কা দেওয়ার কোনো বিধান নেই। এ অবস্থায় এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়াকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এরপর গেজেট প্রকাশ করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে।

এসময় উপস্থিত ছিলেন,সোনারগাঁয়ের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার,উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, আহবায় কমিটির সদস্য মাহমুদা আক্তার ফেন্সি,জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান,মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুসহ আওয়ামীলীগের নেতৃি বৃন্দ। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments