Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধনারায়ণগঞ্জে জমির বিরোধে ইটভাটা মালিককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে জমির বিরোধে ইটভাটা মালিককে কুপিয়ে হত্যা


নারায়ণগঞ্জে জমির বিরোধে ইটভাটা মালিককে কুপিয়ে হত্যা


আজকের সংবাদ ডেক্সঃ– নারায়ণগঞ্জের বন্দরের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মোতালেব হোসেন (৫০) নামে এক ইট ভাটার মালিককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার রাতে মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ শাসনেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফজল হক (৩২) নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।

স্থানীয়রা জানায়, নিহত মোতালেবের সঙ্গে পার্শ্ববর্তী ইসমাইল গংদের বেশ কিছুদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেনের কার্যালয়ে কয়েকবার সালিস হয়েছে।

সর্বশেষ মঙ্গলবার রাতে এশার নামাজ শেষে বাসায় ফেরার পথে প্রতিপক্ষ ইসমাইলের নেতৃত্বে ফজল হকসহ ৮/১০ জন ধারালো অস্ত্র দিয়ে এমবিএফ ইটভাটার মালিক মোতালেবকে কুপিয়ে হত্যা করে।খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফজল হক নামে একজনকে পুলিশে সোপর্দ করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments