Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধসোনারগাঁয়ে প্যানেল চেয়ারম্যান আলমগীর কবিরের বাড়িতে ডাকাতি

সোনারগাঁয়ে প্যানেল চেয়ারম্যান আলমগীর কবিরের বাড়িতে ডাকাতি

সোনারগাঁয়ে প্যানেল চেয়ারম্যান আলমগীর কবিরের বাড়িতে ডাকাতি

সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আলমগীর কবিরের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার(২৬আগস্ট) রাত ১ টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান আলমগীর কবিরের ছয়হিস্যার বাড়িতে ডাকাত দল হানা দেয়।

আলমগীর কবিরের বাবা আলতাব উদ্দিন জানান, রাত ১ টার সময় পুলিশের পোশাকে মাস্ক পরিহিত সাবেক মেম্বার আঃ হালিমের চাচাতো ভাই ওয়ারেন্টভুক্ত আসামী আজিজুল ওরফে আইজ্জা ও তার ভাগিনা আরিফের নেতৃত্বে ৩০ জনের একদল লোক তালা কেটে আমার বাড়িতে ডুকে। তারা ফোনে অজ্ঞাত কার সাথে যেন কথা বলে আমাদেরকে মারধর করে এবং প্রত্যেকটা রুম তছনছ করে ১৩ ভরি স্বর্ণ ও এনজিও থেকে কিস্তিতে নেয়া ও রাস্তার কাজের নগদ সাড়ে ৫ লক্ষ টাকা নিয়ে যায়৷

তিনি আরো জানান, মারধর ও লুটপাটের সময় ঘটনাস্থলে থাকা আমি ও আমার বড় ছেলে জাহাঙ্গীরের স্ত্রী রহিমা বেগমসহ অন্যান্যরা সাবেক মেম্বার আঃ হালিমের চাচাতো ভাই ওয়ারেন্টভুক্ত ডাকাত আজিজুল ওরফে আইজ্জা ডাকাত ও ডাকাত আরিফ কে সনাক্ত করে ফেলায় আমাদের কে মারধর করে আহত করে।

দুর্ধর্ষ ডাকাতি ও হামলার বর্ণনা দিতে গিয়ে মেম্বারের ভাই, ভাবি রাহিমা বেগম জানান, ডাকাত দল ভেবে ছিল আমার দেবর আলমগীরকে লুকিয়ে রেখেছি। খুজে না পেয়ে আমার স্বামীকে জবাই করতে বাথরুমে নিলে আমি ও সন্তানরা চিৎকার করলে আমাদেরকে মারধর করে ফেলে রেখে চলে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত প্যানেল চেয়ারম্যান আলমগীর কবিরের বাড়ির ডাকাতির আলামত ও ভুক্তভোগী পরিবারের খোঁজ খবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল শেখ, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান। ঘটনার পর রাতেই পুলিশকে খবর দিলে সোনারগাঁ থানার উপপরিদর্শক মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। ডাকাতির ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments