Tuesday, February 3, 2026
Google search engine
Homeজাতীয়বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের মৃতুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের মৃতুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক


বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের মৃতুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক


আজকের সংবাদ ডেক্সঃ নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

গত ২৩শে জুলাই প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করা হয় 

প্রেরিত এ বিবৃতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  মরহুমে রুহের মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন,সহকর্মী,গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য বৃহস্পতিবার (২২শে জুলাই) রাত সাড়ে ৯টায় রাজধানীর গ্রীন লাইফ হাসপাতলে মোশাররফ হোসেনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক পুত্র ও পুত্রবধূ নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি এক শােক বিবৃতিতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও সােনারগাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান মােশারফ হােসেন-এর মৃত্যুতে গভীর শােক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুম মােশারফ হােসেনের আত্মার মাগফিরাত কামনা এবং তার শােকসন্তপ্ত পরিবার,পরিজন,সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments