Tuesday, February 3, 2026
Google search engine
Homeঅপরাধর‌্যাব-১১র অভিযানে হেরোইন ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-১১র অভিযানে হেরোইন ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-১১র অভিযানে হেরোইন ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার


আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জে র‌্যাব-১১র অভিযানে হেরোইন ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

শনিবার(৩রা জুলাই)নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানার টানবাজার সুইপার কলোনীর সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলোঃ রাসেল (২৮), সঞ্জু দাশ (৩৩) ও অভিনন্দি (২৫)।

র‌্যাব-১১র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী(পিপিএম)জানান,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যায় জেলার সদর মডেল থানার টানবাজার সুইপার কলোনীস্থ হরিজন সমাজ সংঘের সামনে পাকা রাস্তার উপর র‌্যাব-১১র একটি অভিযানিক দল অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহকালে ৩ জন মাদক ব্যবসায়ী’কে হাতে-নাতে গ্রেফতার করে।এসময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ৩৯ পুরিয়া হেরোইন ও ১কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলোঃ-মোঃ রাসেল (২৮),বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার বালিগ্রাম এলাকার মোঃ আব্দুল মালেক খান এর ছেলে, সঞ্জু দাশ (৩৩) ডিএমপি, ঢাকার বংশাল থানার,সিটি কলোনী এলাকার শংকর দাশের ছেলে এবং অভিনন্দি (২৫) চাঁদপুর জেলার সদর থানার পশ্চিম শ্রী রমেদি এলাকার মৃত চিত্তরঞ্জণ নন্দির ছেলে।

তিনি জানান গ্রেফতারকৃত’দেরকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে,আসামীদের বাড়ি ভিন্ন জেলায় হলেও তার দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ ও এর আশেপাশের এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করার পাশাপাশি অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছে।গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে অবৈধভাবে মাদকদ্রব্য হেরোইন ও গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানার টানবাজার ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা অবৈধভাবে মাদকদ্রব্য হেরোইন ও গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহের কাজে জড়িত থাকার কথা স্বীকার করেন।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments